গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার সফিপুরে অবস্থিত কারখানাটির হারবাল সেকশনের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী ঢাকা পোস্টকে জানান, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন লাগার কারণ ও এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram