প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ পেলেন ১০০ শিক্ষক-শিক্ষিকা

প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জার্মানির ‘আন্দেরি হিলফি’ সংস্থার অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে মিরসরাই উপজেলার ১০০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের চিকিৎসক ডা. ডেভিড সরকার এবং অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রেজারার ও ট্রাস্ট বোর্ডের সদস্য মোহাম্মদ রেজওয়ান শাহিদী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সহকারী ফিল্ড অফিসার বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram