অল্পের জন্য রক্ষা পেলেন হেফাজত আমির

চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর সীমান্তবর্তী বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাস। তবে এ ঘটনায় তিনি বা তাঁর সফরসঙ্গীদের কেউ আহত হননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হেফাজত সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী মাইক্রোবাসটির পেছনে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় পেছনের কাচও।

দুর্ঘটনার খবর পেয়ে হেফাজতে ইসলামের নেতারা ঘটনাস্থলে পৌঁছান। পরে মহিব্বুল্লাহ বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানো হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দুর্ঘটনায় হুজুরের কোনো সমস্যা হয়নি। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। পরে অন্য একটি গাড়িতে করে উনাকে নোয়াখালীর দিকে পাঠানো হয়েছে।’

 

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram