আরকান আর্মির গুলিতে বাংলাদেশির মৃত্যু

মায়ানমার সীমান্ত

মিয়ানমারের অভ্যান্তরে আবুল কালাম (২৮) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (১২ মে) সকালে ৯টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে প্রতিদিনের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির জন্য খাদ্যসামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম। খাদ্যসামগ্রী বুঝে দিয়ে ফেরার পথে আরাকান আর্মির এক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই সদস্য তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শামশুল আলম। তিনি বলেন, আমার ওয়ার্ডের বামহাতির ছড়া এলাকার একব্যক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram