আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে, তা অনুমাননির্ভর। এ কারণে সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করা সম্ভব হয়নি। সেই প্রত্যাশা পূরণে আরও সময় লাগবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রভাবেই দেশে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যা কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram