ভাটিয়ারীতে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৫

চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। একজন বর্তমানে ২ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে।

 

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram