বন্যার্তদের সহায়তায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অনুদান

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুদান দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)। সোমবার (১০ আগস্ট) সকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ. এম. অহিদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন।

চেক হস্তান্তরকালে ডা. কিউ. এম. অহিদুল আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, দুর্গত মানুষের প্রতি তাদের দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ।

ডা. রাজীব হোসেন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি দুর্গত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা সম্ভব।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার সক্ষমতাকে আরও শক্তিশালী করছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের এ সহায়তা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

 

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram