মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। স্প্যানিশ সংবাদমাধ্যম গোলডটকমও তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে কান্নার কারণ জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তিনি তখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলেও জানান।

এরপর মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর আহ্বান জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তার স্বজনদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মেসির পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে ছোটবেলা থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোর্হে মেসির। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসির বার্সেলোনায় যোগ দেওয়ার পথ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ফুটবল খেলোয়াড়দের এজেন্ট হিসেবেও কাজ করেন হোর্হে মেসি।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram