১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাত ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে। এরপর দ্বিতীয় ধাপের নির্বাচন ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।’

তিনি জানান, ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram