ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আয়োজন করেছে বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন। আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
নারীদের মধ্যে বর্তমানে ব্রেস্ট ক্যান্সার একটি সাধারণ কিন্তু গুরুতর রোগ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এটি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। এই উদ্যোগের মাধ্যমে নারীরা হাসপাতালের ব্রেস্ট হেলথ অ্যাসেসমেন্ট রুমে গিয়ে বিনামূল্যে চেকআপ করাতে পারবেন। পাশাপাশি থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনে পরবর্তী চিকিৎসা নির্দেশনার সুবিধা।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের ভিজিটিং সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন,
‘ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ যা প্রাথমিক পর্যায়ে ‘ব্রেস্ট সেলফ এক্সামিনেশন’-এর মাধ্যমে নিজেই সনাক্ত করা সম্ভব। সময়মতো পদক্ষেপ নিলে এটি চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। তাই সচেতনতা বাড়াতে হবে, অবহেলা নয়—বরং সবাইকে একসাথে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শে ডায়াগনসিস ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।’
হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বাংলাদেশে ১২ থেকে ১৪ হাজারেরও বেশি নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। তবে অনেকেই দেরিতে চিকিৎসা শুরু করেন, ফলে জটিলতা বাড়ে। নিয়মিত চেকআপ ও সচেতনতার মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো এবং প্রাণহানি রোধ করা সম্ভব।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বরাবরই নারীদের সুস্থতা ও উন্নত চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এখানে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় চেকআপ, ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ, বিশ্বমানের চিকিৎসা এবং চিকিৎসা-পরবর্তী মনিটরিং সেবা দেওয়া হয়।
সমাজের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বছরজুড়ে নানা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পেইন আয়োজন করে থাকে। এসব উদ্যোগের লক্ষ্য—রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন।
ফ্রি ব্রেস্ট হেলথ চেকআপ ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: ০৯৬১০-৮০০৪৪৪ (হটলাইন)।









