বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮৯ টাকা নির্ধারণ

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেল আমদানি ও সরবরাহসংক্রান্ত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) এক বিজ্ঞপ্তিতে মিলমালিকেরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৯ টাকায় পৌঁছেছে।

নতুন দাম অনুযায়ী, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৫২ টাকা থেকে বেড়ে ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম প্রতি লিটার ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram