সরকারি আইনি সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে আদালতের সহায়ক কর্মচারীদের সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহরিয়ার।

কর্মশালায় লিগ্যাল এইড কার্যক্রমে আদালতের সহায়ক কর্মচারীদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ। কর্মশালায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সকল সহায়ক কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram