স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

রাণীশং‌কৈলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী নাজমুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টার দি‌কে ঠাকুরগাঁও‌য়ের উপজেলার লেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন।

স্থানীয়রা জানান, ভোর থে‌কে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে বিভিন্ন বিষয় নি‌য়ে ঝগড়ার শব্দ শুনতে পান তারা। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুড়ি দি‌য়ে বুকে আঘাত ক‌রেন। প‌রে রাবেয়া অচেতন হ‌য়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে পড়‌লে পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশং‌কৈণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ভোর থে‌কে রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে ঝগড়ার হচ্ছিল। একপর্যায়ে নাজমুল স্ত্রীকে মারধর করে ছুড়ি দিয়ে বু‌কে আঘাত ক‌রে। এরপর তিনি থানায় আত্মসমর্পণ করেন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram