ডিজিএম পদে ইউএস-বাংলা গ্রুপে চাকরির সুযোগ

ডিজিএম পদে ইউএস বাংলা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রির্সোসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : এজিএম/ডিজিএম। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : হিউম্যান রির্সোসেস ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। তবে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ লেবার ল, এইচআর পলিসি, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড লির্ডারশিপ, পারফরমেন্স অ্যান্ড ক্যারিয়ার ম্যানেজমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৪২-৫৫ বছরের মধ্যে হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। চুড়ান্ত নিয়োগের পর ঢাকা ও ঢাকার বাইরে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, সাপ্তাহিক দুইদিন ছুটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram