চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ট্রাইব্রেকারে ডিএসএ (সদর) দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠে বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর আয়োজনে ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্পের জনাব আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিওপিএস (পূর্ব) ও জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সভাপতি জনাব মোহাম্মদ সফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) জনাব মো. শফিকুর রহমান এবং সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল জনাব মোশারফ হোসেন দিপ্তি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সিসিএম (পূর্ব) ও টুর্নামেন্ট আহ্বায়ক জনাব মো. শওকত জামিল মোহসী, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল)-এর সাধারণ সম্পাদক ও এসডব্লিউও (পূর্ব) জনাব চৈতী মুহুরী, সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম (চট্টগ্রাম), ডিএস (কারখানা) পাহাড়তলী, ডিডি (পিআর) (পূর্ব) জনাব মো. হারুনুর রশীদ, এজিএম (পূর্ব), জেপিও-১ (পূর্ব)সহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বিকেল সাড়ে ৪টায় ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ডিএসএ (সদর), ডিএসএ (পাহাড়তলী), ডিএসএ (চট্টগ্রাম) ও ডিএসএ (ঢাকা)—এই চারটি দল অংশ নেয়। গত ১৩ জুলাই শুরু হওয়া প্রতিযোগিতায় লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ডিএসএ (সদর) ও ডিএসএ (চট্টগ্রাম) ফাইনালে ওঠে।
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে ৩-০ গোলে জয় পেয়ে ডিএসএ (সদর) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ডিএসএ (চট্টগ্রাম)।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ের ১৫তম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সফল সমাপ্তি ঘটে।









