দেশে আবারও বাড়ল সোনার দাম

স্বর্ণ

দেশে একসপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম।দাম বেড়ে প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা আগামী বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে এ দাম কার্যকর হবে।

বুধবার (৩ আগস্ট) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানোর এ ঘোষণা দেয় বাজুস।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা।

এর আগে গত ২৮ জুলাই সোনার দাম বাড়িয়েছিল বাজুস, যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। এ সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

এর দুদিন আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই কার্যকর হয়। এর আগে গেল ২২ মে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৫ টাকা করা। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram