চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল করেন। শুনানিতে সরোয়ার আলমগীর ঋণখেলাপি প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে কমিশন।এর ফলে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আপিল শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান করে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram