রাউজানে বিএনপির নতুন প্রার্থী গোলাম আকবর খন্দকার

চট্টগ্রামের রাউজান (চট্টগ্রাম-৬) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার। আগে ঘোষিত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম পরিবর্তন করে তাকে মনোনয়ন দেওয়া হয়।রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর খন্দকারের ছেলে তারেক আকবর খন্দকার।

এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন।

এদিকে তার একদিন আগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram