কাপ্তাই হ্রদ থেকে একজনের মরদেহ উদ্ধার

রাঙামাটি জেলা শহরের কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলা শহরের রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড, চম্পানিরমার টিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুন উর রশিদ ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি হ্রদের উপর নির্মিত নিজের বাড়ির বারান্দা থেকে পানিতে পড়ে যান।

সকাল সাড়ে ৭টায় লিডার আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে এটি রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের লিডার আলী হোসেন বলেন, “আমরা সকালে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হারুন উর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।”

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram