- চট্টগ্রাম সারাদিন - http://chattogramsaradin.com/ -

ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

চট্টগ্রামে [1] ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযান [2] চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৭ টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা [3] করা হয়।

বুধবার (১৬ আগস্ট) সকালে নগরের আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চট্টগ্রামে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়ের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।