- চট্টগ্রাম সারাদিন - http://chattogramsaradin.com/ -

ঘুমের ডিস্টার্ব করায় নারীকে বিবস্ত্র করে পেটালো প্রতিবেশী

চকরিয়ায় থানার লক্ষ্যারচর এলাকায় বেড়াতে গিয়ে ঘুমের ডিস্টার্ব করার অভিযোগে এক নারীকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় [1] শুরু হয়।

ভুক্তভোগী নারীর নাম ইসমত আরা বেগম (৩৮)। তিনি এক নিকঠ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

গুরুতর আহত ইসমত আরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইসমত আরা উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী।

থানায় দেয়া এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ইসমত আরা কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকায় এক আত্মিয়ের বাড়িতে যায়। ওই বাড়ির লোকজন তখনো ঘুমে ছিলেন। তার ডাকাডাকিতে পাশ্ববর্তী বাড়ির আবুল হোসেন নামের এক ব্যক্তির ঘুম ভেঙ্গে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই বাড়ির লোকজন ইসমত আরাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে টেনে হিচঁড়ে বিবস্ত্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় এক ব্যক্তির মোবাইল থেকে একটি ভিডিও ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি প্রশাসনের নজরে আসে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ভিডিও ভাইরালের পর বিষয়টি নজরে আসে। পরে এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বড় বোন জিন্নাত আরা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।