চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় ১৫ হাজার স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীর শোডাউন

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় ১৫ হাজার স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী নিয়ে ব্যাপক শোডাউন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ।

৪ ডিসেম্বর সকাল থেকে নগরীর বিআরটিসি বাস টার্মিনাল এলাকায় উৎসব মুখর পরিবেশে ছোট মিছিল সহকারে ব্যানার,ফেষ্টুন,বাদ্য বাজনা নিয়ে জড়ো হতে থাকে স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা। বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা মিছিলগুলোর নেতৃত্বে দেন।

পরে নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর নেতৃত্বে দুপর সাড়ে বারটার দিকে ১৫হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেন নগর স্বেচ্ছাসেবক লীগ।

এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি তসলিম উদ্দিন,দেলোয়ার হোসেন ফরহাদ,মনোয়ার জাহান মনি,আজিজ মিশির,নাজমুল হুদা শিপন,আজাদ খান অভি,যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন,সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য,প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

WhatsApp
Facebook
Twitter
LinkedIn
Email
Telegram